আল কুরআন


সূরা আস-সাজদাহ (আয়াত: 8)

সূরা আস-সাজদাহ (আয়াত: 8)



হরকত ছাড়া:

ثم جعل نسله من سلالة من ماء مهين ﴿٨﴾




হরকত সহ:

ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَۃٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۚ﴿۸﴾




উচ্চারণ: ছু ম্মা জা‘আলা নাছলাহূমিন ছুলা-লাতিম মিম মাইম মাহীন।




আল বায়ান: তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৮. তারপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে।




তাইসীরুল ক্বুরআন: অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে।




আহসানুল বায়ান: (৮) অতঃপর তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে[1] তার বংশ উৎপন্ন করেছেন।



মুজিবুর রহমান: অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে।



ফযলুর রহমান: অতঃপর তার বংশধর সৃষ্টি করেছেন এক তুচ্ছ পানির সারাংশ (বীর্য) থেকে।



মুহিউদ্দিন খান: অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।



জহুরুল হক: তারপর তার বংশধর সৃষ্টি করলেন এক তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে।



Sahih International: Then He made his posterity out of the extract of a liquid disdained.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ৮. তারপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে।


তাফসীর:

-


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (৮) অতঃপর তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে[1] তার বংশ উৎপন্ন করেছেন।


তাফসীর:

[1] অর্থাৎ বীর্য হতে। উদ্দেশ্য হল যে, মানুষের জোড়া তৈরী করার পর তার বংশ বৃদ্ধির জন্য মহান আল্লাহ এই নিয়ম নির্ধারণ করেছেন যে, পুরুষ ও নারী উভয়ে বিবাহ করবে, অতঃপর তাদের মিলনের ফলে পুরুষের বীর্যের যে ফোঁটা নারীর গর্ভাশয়ে প্রবেশ করবে তার দ্বারা তিনি সুন্দর অবয়বে মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে থাকবেন।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ৭-৯ নং আয়াতের তাফসীর:



এ আয়াতগুলোতে আল্লাহ তা‘আলার মানব সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।



আল্লাহ তা‘আলা বলেন: তিনি সবকিছুই সৃষ্টি করেছেন। সবই তিনি এমন সুন্দরভাবে ও উত্তম পদ্ধতিতে সৃষ্টি করেছেন যা কল্পনাতীত। প্রত্যেক বস্তুর সৃষ্টিই কত উত্তম, কত দৃঢ় ও কত মজবুত! আকাশ-পাতাল সৃষ্টির সাথে মানব সৃষ্টির ওপর চিন্তা-ভাবনা করলে বিস্মিত হতে হয়। তিনি মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। এর দ্বারা মূলত আদম (عليه السلام)-কে উদ্দেশ্য করা হয়েছে যার থেকে মানব সৃষ্টির সূচনা হয়েছে। অতঃপর তিনি তার (আদমের) বংশ বিস্তার করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। এর দ্বারা সমগ্র মানব জাতিকে বুঝানো হয়েছে। যে নির্যাস পুরুষের পিঠ ও নারীর বক্ষস্থল হতে নির্গত হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন:



(يَّخْرُجُ مِنْۭ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَا۬ئِبِ)



“যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে।” (সূরা তারিক ৮৬:৭)



পরে তিনি তা সংগঠিত করেছেন মায়ের পেটে নির্দিষ্ট কয়েক দিনের জন্য, তারপর তাতে তাঁর রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:



(فَإِذَا سَوَّيْتُه۫ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِيْ فَقَعُوْا لَه۫ سٰجِدِيْنَ)‏



‘যখন আমি তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দিব এবং তাতে আমার পক্ষ হতে রূহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজ্দাবনত হও’, (সূরা হিজর ১৫:২৯)



এরপর তিনি মানুষকে চক্ষু, কর্ণ ও অন্তর দান করেছেন তথাপি তারা মহান রবের শুকরিয়া আদায় করে না।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. মানব সৃষ্টির সূচনা করা হয়েছে মাটি থেকে।

২. আদম, হাওয়া ও ঈসা (আলাইহিমুস সালাম)-এর পরবর্তী সকল মানুষকে বীর্য হতে সৃষ্টি করা হয়েছে।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ৭-৯ নং আয়াতের তাফসীর

আল্লাহ তা'আলা বলেনঃ তিনি (আল্লাহ) সব কিছুই সৃষ্টি করেছেন। সবই তিনি এমন সুন্দরভাবে ও উত্তম পদ্ধতিতে সৃষ্টি করেছেন যা ধারণা করা যায় না। প্রত্যেক বস্তুর সৃষ্টিই কত উত্তম, কত দৃঢ় ও কত মযবুত! আকাশ-পাতাল সৃষ্টির সাথে সাথে মানব-সৃষ্টির উপর চিন্তা-ভাবনা করলে বিস্মিত হতে হয়। তিনি কর্ম হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে যা পুরুষের পিঠ ও স্ত্রীর বক্ষস্থল হতে বের হয়ে থাকে। '

পরে তিনি তাকে করেছেন সুঠাম এবং তাতে রূহ ফুকে দিয়েছেন নিজের নিকট হতে। মানুষকে তিনি চক্ষু, কর্ণ ও অন্তঃকরণ দান করেছেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, এর পরও মানুষ খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। তাদের পরিণতি অতি উত্তম ও আনন্দদায়ক যারা আল্লাহ-প্রদত্ত শক্তিসমূহকে তাঁর আদেশ অনুযায়ী তাঁর পথে ব্যবহার করে থাকে। মহান তাঁর শান ও মর্যাদাপূর্ণ তার নাম।





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।