قَوْله تَعَالَى: كَمَا أرسلنَا فِيكُم رَسُولا مِنْكُم يَتْلُوا عَلَيْكُم آيَاتنَا ويزكيكم ويعلمكم الْكتاب وَالْحكمَة ويعلمكم مَا لم تَكُونُوا تعلمُونَ
أخرج ابْن أبي حَاتِم عَن أبي الاعلاية فِي قَوْله {كَمَا أرسلنَا فِيكُم رَسُولا مِنْكُم} يَقُول: كَا فعلت فاذكروني
আদ দুররুল মানসূর
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 359
আল্লাহ তাআলার বাণী: যেমন আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না।
ইবনে আবি হাতিম আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন, মহান আল্লাহর বাণী— {যেমন আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি} প্রসঙ্গে তিনি বলেন: আমি যেরূপ (উপকার) করেছি, তদ্রূপ তোমরা আমাকে স্মরণ করো।