আল কুরআন

الدر المنثور

Part 1 | Page 174

قَوْله تَعَالَى: فبدل الَّذين ظلمُوا قولا غير الَّذِي قيل لَهُم فأنزلنا على الَّذين ظلمُوا رجزا من السَّمَاء بِمَا كَانُوا يفسقون

أخرج ابْن جرير وَابْن أبي حَاتِم عَن ابْن عَبَّاس قَالَ: كل شَيْء فِي كتاب الله من الرجز يَعْنِي بِهِ الْعَذَاب

আদ দুররুল মানসূর

খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 174


মহান আল্লাহর বাণী: “অতঃপর যারা সীমালঙ্ঘন করেছিল, তারা তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল; ফলে আমি সেই জালেমদের ওপর আকাশ থেকে আজাব অবতীর্ণ করলাম, যেহেতু তারা পাপাচার করছিল।”

ইবনে জারীর ও ইবনে আবি হাতিম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: “আল্লাহর কিতাবে ‘রিজয’ বলতে যা কিছু এসেছে, তার অর্থ হলো আজাব বা শাস্তি।”