قَوْله تَعَالَى: وَإِذ أَخذنَا ميثاقكم ورفعنا فَوْقكُم الطّور خُذُوا مَا آتيناكم بِقُوَّة واذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُون ثمَّ توليتم من بعد ذَلِك فلولا فضل الله عَلَيْكُم وَرَحمته لكنتم من الخاسرين
আদ দুররুল মানসূর
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 183
মহান আল্লাহর বাণী: “আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপর তূর পর্বতকে উত্তোলন করেছিলাম (এই মর্মে যে), ‘আমি তোমাদের যা প্রদান করেছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।’ অতঃপর এরপরেও তোমরা বিমুখ হয়েছিলে। সুতরাং তোমাদের ওপর যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে।”