সূরা আত-তূর (আয়াত: 17)
হরকত ছাড়া:
إن المتقين في جنات ونعيم ﴿١٧﴾
হরকত সহ:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّ نَعِیْمٍ ﴿ۙ۱۷﴾
উচ্চারণ: ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া না‘ঈম।
আল বায়ান: নিশ্চয় মুত্তাকীরা (থাকবে) জান্নাতে ও প্রাচুর্যে।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ১৭. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে,
তাইসীরুল ক্বুরআন: মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে,
আহসানুল বায়ান: (১৭) আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ-বিলাসে। [1]
মুজিবুর রহমান: মুত্তাকীরা থাকবে জান্নাতে ও ভোগ করবে বিলাস।
ফযলুর রহমান: মোত্তাকীরা জান্নাতে ও আরামের মধ্যে থাকবে।
মুহিউদ্দিন খান: নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।
জহুরুল হক: নিঃসন্দেহ মুত্তকীরা থাকবে জান্নাতে ও পরমানন্দে, --
Sahih International: Indeed, the righteous will be in gardens and pleasure,
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ১৭. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে,
তাফসীর:
-
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (১৭) আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ-বিলাসে। [1]
তাফসীর:
[1] এখানে কাফের ও দুর্ভাগ্যবান লোকদের কথা আলোচনার পর ঈমানদার ও সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ১৭-২০ নম্বর আয়াতের তাফসীর :
জাহান্নামীদের দুর্ভোগের আলোচনা করার পর এখানে জান্নাতীদের শান্তিময় জীবন-যাপনের কথা আলোচনা করা হয়েছে।
যারা ঈমানের সাথে আল্লাহ তা‘আলাকে ভয় করত : তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে ইসলামী শরীয়ত মোতাবেক জীবন-যাপন করবে এবং এ ঈমানের ওপর অটল থেকে মৃত্যু বরণ করবে তারা মৃত্যুর পর নেয়ামতপূর্ণ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। তারা সেখানে সকল প্রকার ভোগ্য সামগ্রী উপভোগ করবে, কোন প্রকার শাস্তির মুখোমুখি তাদের হতে হবে না।
مَصْفُوفَةٍ অর্থ সারিবদ্ধ, অর্থাৎ জান্নাতে সারিবদ্ধ খাট বিছানো থাকবে। আল্লাহ তা‘আলা আনতনয়না হুরদের সাথে জান্নাতীগণকে বিবাহ দিয়ে দেবেন।
আয়াত হতে শিক্ষণীয় বিষয় :
১. তাক্বওয়ার ফযীলত ও মর্যাদা সম্পর্কে জানা গেল।
২. মুত্তাকীদের ওপর আল্লাহ তা‘আলার অনুগ্রহের বর্ণনা পেলাম।
৩. ঈমান ও সৎ আমল জান্নাতে প্রবেশের অন্যতম কারণ।
৪. জান্নাতীদের সুখময় জীবন সম্পর্কে জানা গেল।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ১৭-২০ নং আয়াতের তাফসীর:
আল্লাহ তা'আলা সৌভাগ্যবানদের পরিণাম বর্ণনা করছেন যে, তারা ঐ সব শাস্তি হতে রক্ষা পাবে যেসব শাস্তি হতভাগ্যদেরকে দেয়া হবে এবং তাদেরকে সুখময় জান্নাতে প্রবিষ্ট করা হবে। সেখানে তারা উন্নতমানের নিয়ামত ভোগ করতে থাকবে। সেখানে তাদের জন্যে সর্ব প্রকারের ভোগ্যবস্তু, নানা প্রকারের সুখাদ্য, বিভিন্ন প্রকারের সুপেয় পানীয়, উন্নত মানের পোশাক-পরিচ্ছদ, ভাল ভাল সওয়ারী, সুউচ্চ অট্টালিকা এবং সব রকমের নিয়ামতরাশি প্রস্তুত রয়েছে। সেখানে তাদের কোন প্রকারের ভয়-ভীতি থাকবে না। মহান আল্লাহ বলেনঃ তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে। মহামহিমান্বিত আল্লাহ তাদেরকে বলবেনঃ তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। যেমন তিনি অন্য জায়গায় বলেছেনঃ (আরবী) অর্থাৎ “তোমরা পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।” (৬৯:২৪)
মহান আল্লাহ বলেনঃ ‘তারা শ্ৰেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে।' হযরত হায়সাম ইবনে মালিক তাঈ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “মানুষ বালিশে হেলান দিয়ে বসে থাকবে। চল্লিশ বছর পর্যন্ত সে এভাবে আরামে বসে থাকবে, তার নড়াচড়া বা উঠবার কোনই প্রয়োজন হবে না। যা তার মনে চাইবে এবং যাতে তার চক্ষু ঠাণ্ডা হবে তাই তার কাছে এসে যাবে।” (এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)
হযরত সাবিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের কাছে খবর পৌঁছেছে যে, জান্নাতে মানুষ সত্তর বছর পর্যন্ত বালিশে হেলান দিয়ে আরামে বসে থাকবে। তার কাছে পরমা সুন্দরী হুরীগণ বিদ্যমান থাকবে। তারা তার মনের চাহিদা মেটাবে। বহু খাদেম তার খিদমতের জন্যে তার চারদিকে ঘোরা ফেরা করবে। অসংখ্য নিয়ামতের মধ্যে সে ডুবে থাকবে। সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পর যখন সে অন্য দিকে ঘুরবে তখন সে সম্পূর্ণ নতুন দৃশ্য দেখতে পাবে। সে এমন হ্রদেরকে দেখতে পাবে যাদেরকে পূর্বে কখনো দেখেনি। তারা তাকে বলবেঃ “আমরা আপনার প্রতি বড়ই কৃতজ্ঞ যে, আপনার দৃষ্টি আমাদের দিকে পড়েছে।” মোটকথা, এভাবে মন মাতানো ও প্রাণ ভুলানো নিয়ামতরাশির মধ্যে তারা নিমগ্ন থাকবে।
মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ তাদের একের মুখ অপরের মুখের দিকে থাকবে। যেমন অন্য জায়গায় আল্লাহ তা'আলা বলেনঃ (আরবী) অর্থাৎ “তারা মুখখামুখি হয়ে আসনে আসীন হবে।” (৩৭:৪৪)।
এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ আমি তাদের মিলন ঘটাবো আয়ত-লোচনা হুরের সঙ্গে। অর্থাৎ আমি তাদের জন্যে রাখবো উত্তম সঙ্গিনী ও সুন্দরী স্ত্রী, যারা হবে আয়ত-লোচনা হুরদের মধ্য হতে। আর মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হলোঃ আমি আয়ত-লোচনা হুরদের সাথে তাদের বিয়ে দিয়ে দিবো। এদের গুণাবলী সম্বলিত হাদীসগুলো কয়েক জায়গায় বর্ণিত হয়েছে। সুতরাং ওগুলোর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন।
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।