আল কুরআন


সূরা আর-রুম (আয়াত: 9)

সূরা আর-রুম (আয়াত: 9)



হরকত ছাড়া:

أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ﴿٩﴾




হরকত সহ:

اَوَ لَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا کَیْفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ کَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّۃً وَّ اَثَارُوا الْاَرْضَ وَ عَمَرُوْهَاۤ اَکْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ؕ فَمَا کَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَ لٰکِنْ کَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ؕ﴿۹﴾




উচ্চারণ: আওয়া লাম ইয়াছীরূ ফিলআরদিফাইয়ানজুরূ কাইফা কা-না ‘আ-কিবাতুল্লাযীনা মিন কাবলিহিম কা-নূআশাদ্দা মিনহুম কুওওয়াতাওঁ ওয়া আছা-রুল আরদা ওয়া ‘আমারূহা আকছারা মিম্মা-‘আমারূহা-ওয়া জাআতহুম রুছুলুহুম বিলবাইয়িনা-তি ফামা-কা-নাল্লা-হু লিইয়াজলিমাহুম ওয়া লা-কিন কা-নূআনফুছাহুম ইয়াজলিমূন।




আল বায়ান: তারা কি যমীনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা শক্তিতে তাদের চেয়েও প্রবল ছিল। আর তারা জমি চাষ করত এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশী আবাদ করত। আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। বস্তুতঃ আল্লাহ এমন নন যে, তিনি তাদের প্রতি যুলম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজদের প্রতি যুলম করত।




আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৯. তারা কি যমীনে ভ্ৰমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল, শক্তিতে তারা ছিল এদের চেয়ে প্রবল, তারা জমি চাষ করত, তারা সেটা আবাদ করত। এদের আবাদ করার চেয়ে বেশী। আর তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ; বস্তুত আল্লাহ এমন নন যে, তাদের প্রতি যুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।




তাইসীরুল ক্বুরআন: তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তারা শক্তিতে ছিল এদের চেয়ে অধিক প্রবল। তারা যমীন চাষ করত আর তা আবাদ করত এদের আবাদ করার চেয়ে বেশি। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর আল্লাহ তাদের উপর যুলম করেননি, তারা নিজেরাই নিজেদের উপর যুলম করেছিল।




আহসানুল বায়ান: (৯) ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে,[1] ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে?[2] শক্তিতে তারা ছিল ওদের অপেক্ষা প্রবল।[3] তারা জমি চাষ করত এবং এরা পৃথিবীর যতটা আবাদ করেছে[4] তার চেয়ে তারা বেশি আবাদ করেছিল।[5] তাদের নিকট তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলীসহ এসেছিল।[6] বস্তুতঃ ওদের প্রতি যুলুম করা আল্লাহর কাজ ছিল না,[7] বরং ওরা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।[8]



মুজিবুর রহমান: তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা এবং দেখেনা যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে? শক্তিতে তারা ছিল তাদের অপেক্ষা প্রবল; তারা জমি চাষ করত, তারা (পূর্ববর্তীরা) ওটা আবাদ করত তাদের অপেক্ষা অধিক। তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসহ; বস্তুতঃ তাদের প্রতি যুলম করা আল্লাহর কাজ ছিলনা, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।



ফযলুর রহমান: এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে, এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? তারা এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল। তারা পৃথিবীতে কৃষিকাজ করেছিল এবং এদের চেয়ে অধিক পরিমাণে তাকে আবাদ করেছিল। তাদের রসূলেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতএব, আল্লাহ তাদের প্রতি কোন জুলুম করেন নি; বরং তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করত।



মুহিউদ্দিন খান: তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতঃপর দেখে না যে; তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়েছে? তারা তাদের চাইতে শক্তিশালী ছিল, তারা যমীন চাষ করত এবং তাদের চাইতে বেশী আবাদ করত। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না। কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল।



জহুরুল হক: তারা কি তবে পৃথিবীতে পরিভ্রমণ করে না, তাহলে তারা দেখতে পেতো কেমন হয়েছিল তাদের পরিণাম যারা তাদের আগেকার ছিল? তারা এদের চাইতেও শক্তিতে প্রবল ছিল, আর মাটি খুড়ঁতো, আর তারা এতে এমারত গড়তো যা এরা এতে গড়েছিল তার চাইতেও বেশি, আর তাদের রসূলগণ তাদের কাছে এসেছিলেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে। কাজেই এটি আল্লাহ্‌র কাজ নয় যে তিনি তাদের প্রতি অন্যায় করবেন, কিন্তু তারা তাদের নিজেদেরই প্রতি অন্যায় করে যাচ্ছিল।



Sahih International: Have they not traveled through the earth and observed how was the end of those before them? They were greater than them in power, and they plowed the earth and built it up more than they have built it up, and their messengers came to them with clear evidences. And Allah would not ever have wronged them, but they were wronging themselves.



তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।


তাফসীরে যাকারিয়া

অনুবাদ: ৯. তারা কি যমীনে ভ্ৰমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল, শক্তিতে তারা ছিল এদের চেয়ে প্রবল, তারা জমি চাষ করত, তারা সেটা আবাদ করত। এদের আবাদ করার চেয়ে বেশী। আর তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ; বস্তুত আল্লাহ এমন নন যে, তাদের প্রতি যুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।


তাফসীর:

-


তাফসীরে আহসানুল বায়ান

অনুবাদ: (৯) ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে,[1] ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে?[2] শক্তিতে তারা ছিল ওদের অপেক্ষা প্রবল।[3] তারা জমি চাষ করত এবং এরা পৃথিবীর যতটা আবাদ করেছে[4] তার চেয়ে তারা বেশি আবাদ করেছিল।[5] তাদের নিকট তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলীসহ এসেছিল।[6] বস্তুতঃ ওদের প্রতি যুলুম করা আল্লাহর কাজ ছিল না,[7] বরং ওরা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।[8]


তাফসীর:

[1] পূর্ব পুরুষদের পরিণাম, ধ্বংসাবশেষ ঘর-বাড়ি, বসবাস করার প্রকট চিহ্ন ইত্যাদি প্রত্যক্ষ করার পরও তা নিয়ে চিন্তা-ভাবনা না করার জন্য কঠোরভাবে ধমক দেওয়া হচ্ছে। অর্থাৎ, তারা বিভিন্ন জায়গায় সফর ও যাতায়াত করে তা প্রত্যক্ষ করে নিয়েছে।

[2] অর্থাৎ, ঐ সকল কাফেরদের (পরিণাম) যাদেরকে আল্লাহ তাআলা তাদের কুফরী, সত্যকে অস্বীকার ও রসূলগণকে মিথ্যা মনে করার ফলে ধ্বংস করে দিয়েছেন।

[3] অর্থাৎ, মক্কাবাসী এবং কুরাইশ অপেক্ষা।

[4] অর্থাৎ, মক্কাবাসীরা কৃষিকর্মে অদক্ষ ছিল, কিন্তু পূর্ববর্তী জাতিসমূহ সে কর্মেও তাদের থেকে বেশি অভিজ্ঞ ছিল।

[5] কারণ, তাদের বয়স, শারীরিক শক্তি ও জীবিকার উপায়-উপকরণও ছিল বেশি। সুতরাং তারা বেশি বেশি অট্টালিকা নির্মাণ, কৃষিকার্য এবং জীবিকা নির্বাহের সাজ-সরঞ্জামের ব্যবস্থাপনাও অধিক মাত্রায় করেছিল ।

[6] তারা তাদের নিকট প্রেরিত রসূলগণের প্রতি ঈমান আনেনি। সুতরাং সব রকম শক্তি, উন্নতি, অবকাশ ও সুখ-স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও ধ্বংসই তাদের ভাগ্যে নির্ধারিত হল।

[7] অর্থাৎ, এমন ছিল না যে, তাদের কোন পাপ ছাড়াই তিনি তাদেরকে আযাবে পতিত করবেন।

[8] অর্থাৎ, আল্লাহকে অস্বীকার ও রসূলগণকে অগ্রাহ্য করে (তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল)।


তাফসীরে ফাতহুল মাজীদ


তাফসীর: ৮-১০ নং আয়াতের তাফসীর:



যারা আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকার করে, যারা বলে দুনিয়াই শেষ, পরকাল বলতে কিছু নেই; এসব বস্তুবাদীদের এমন বিশ্বাসকে দূরীভূত করার জন্য আল্লাহ তা‘আলা তাদেরকে একাকী গভীরভাবে চিন্তা-গবেষণা করার দিকনির্দেশনা দিয়ে বলেন: তোমরা নিজেদের ব্যাপারে একটু চিন্তা করে দেখ না! তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তা‘আলা তোমাদের অস্তিত্ব দান করলেন, আস্তে আস্তে বড় করলেন অবশেষে বৃদ্ধ বয়সে উপনীত করেছেন। এভাবে সৃষ্টি করে মহান আল্লাহ কি এমনি এমনি ছেড়ে দেবেন? আকাশমণ্ডলী ও জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তা‘আলা যথাযথভাবে ও নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর যখন সে নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন কিছুই বাকী থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমরাও মারা যাবে। পরে দুনিয়ার কর্মের হিসাব দেয়ার জন্য পুনরুত্থিত করা হবে। কিন্তু অধিকাংশ মানুষ এ পুনরুত্থানকে অবিশ্বাস করে, অসম্ভব মনে করে। আল্লাহ তা‘আলা বলেন:



(وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ مَا خَلَقْنٰهُمَآ إِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ أَجْمَعِيْنَ)



“আমি আকশমণ্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যস্থিত কোন কিছুই খেল-তামাশার ছলে সৃষ্টি করিনি। আমি এ দু‘টি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না। সকলের জন্য নির্ধারিত রয়েছে তাদের বিচার দিবস।” (সূরা দুখান ৪৪:৩৮-৪০)



এ সকল জিনিসই প্রমাণ করে সৃষ্টিকর্তা বলতে একজন রয়েছেন, তিনিই হলেন আল্লাহ তা‘আলা।



আর এসব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, যা প্রমাণ করে যেন সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং দুনিয়ার কর্মের হিসাব-নিকাশের জন্য পুনরুত্থিত হতে হবে। পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তারা শক্তি ও ক্ষমতায় অনেক শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহ তা‘আলার অবাধ্য হওয়ার কারণে তাদের শক্তি ও ক্ষমতা আপতিত শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। সুতরাং জমিনে সফর করে তাদের থেকে শিক্ষা নাও, তারা আল্লাহ তা‘আলার অবাধ্য হওয়ার কারণে শাস্তি প্রাপ্ত হয়েছে এবং দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এদের সবাইকে আবার পুনরুত্থিত করা হবে।



সুতরাং কেউ যদি আল্লাহ তা‘আলার সাথে কুফরী করে বা তার সাক্ষাতকে অস্বীকার করে তাহলে তাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করা হবে।



আয়াত হতে শিক্ষণীয় বিষয়:



১. সকল কিছুর সৃষ্টিকর্তা এবং মালিক একমাত্র আল্লাহ তা‘আলা।

২. আল্লাহ তা‘আলার সৃষ্টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করা উচিত।

৩. পূর্ববর্তী শাস্তিপ্রাপ্ত জাতি থেকে শিক্ষা গ্রহণ করে সতর্ক হতে হবে।

৪. আল্লাহ তা‘আলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না।

৫. নাবী-রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, তাঁদের সাথে কুফরী করা যাবে না।

৬. পাপী ব্যক্তি যত শক্তিশালীই হোক না কেন আল্লাহ তা‘আলার শাস্তি থেকে রেহাই পাবে না।

৭. সকলকে পুনরুত্থিত হতে হবে, এতে কোন সন্দেহ নেই।


তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)


তাফসীর: ৮-১০ নং আয়াতের তাফসীর

যেহেতু এ সৃষ্টি জগতের অণু-পরমাণু আল্লাহ তা'আলার অসীম ক্ষমতার প্রকাশ এবং তার আধিপত্য ও সার্বভৌম ক্ষমতার নিদর্শন, সেহেতু ইরশাদ হচ্ছে- তোমরা সমগ্র সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা কর। আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শনসমূহ দেখে তাঁর পরিচয় লাভ কর এবং তাঁর মহাশক্তির মর্যাদা দাও। কখনো কখনো ঊর্ধাকাশের সৃষ্টি নৈপুণ্যের প্রতি লক্ষ্য কর এবং কখনো কখনো যমীনের সৃষ্টিতত্ত্বের দিকে দৃষ্টি নিক্ষেপ কর। এসব বৃথা বা বিনা কারণে সৃষ্টি করা হয়নি। বরং মহান আল্লাহ মহৎ উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখেই এগুলো সৃষ্টি করেছেন। এগুলোকে তিনি সৃষ্টি করেছেন তাঁর অসীম ক্ষমতার নিদর্শনরূপে। প্রত্যেক জিনিসের একটা নির্ধারিত সময় রয়েছে। কিয়ামতেরও একটি নির্দিষ্ট সময় আছে, যা অধিকাংশ লোকই বিশ্বাস করে না।

এরপর নবীদের সত্যবাদিতা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তা'আলা বলেনঃ চেয়ে দেখো, তাঁদের বিরুদ্ধবাদীদের পরিণাম হয়েছে কত মন্দ! পক্ষান্তরে যারা তাদেরকে মেনে নিয়েছে, উভয় জগতে তাদের কি ধরনের মর্যাদা ও সম্মান লাভ হয়েছে! তোমরা সারা পৃথিবী পরিভ্রমণ করে দেখো, তোমাদের পূর্বের ঘটনাবলীর নিদর্শন দেখতে পাবে। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ছিল। তোমাদের অপেক্ষা ধন-দৌলত তাদের বেশী ছিল। ব্যবসা-বাণিজ্যও তারা তোমাদের চেয়ে বেশী করতো। জমি-জমা ও ক্ষেত-খামারও ছিল তাদের তোমাদের চেয়ে অনেক বেশী। তাদের কাছে রাসূলগণ মু'জিযা ও দলীল প্রমাণাদি নিয়ে এসেছিলেন। কিন্তু ঐ হতভাগ্যেরা তাদেরকে মেনে নেয়নি, বরং তাঁদেরকে তারা অবিশ্বাস করেছিল। তারা নানা প্রকারের মন্দকার্যে লিপ্ত থাকতো। অবশেষে আল্লাহর গযব তাদের উপর পতিত হলো। ঐ সময় তাদেরকে উদ্ধার করে এমন কেউ ছিল না। এটা তাদের প্রতি আল্লাহর যুলুম ছিল না। তিনি তাদের মন্দ কর্মের পরিণতি হিসেবেই তাদের প্রতি শাস্তি নাযিল করেছিলেন। আল্লাহর আয়াতসমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো, তাঁর কথায় তারা ঠাট্টা-বিদ্রুপ করতো। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)

অর্থাৎ তাদের বে-ঈমানীর কারণে আমি তাদের অন্তর ও দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিই এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়ে বেড়াতে ছেড়ে দিই।” (৬:১১১) আরো বলেনঃ (আরবি) অর্থাৎ “যখন তারা বক্রপথ অবলম্বন করলো তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন।” (৬১:৫) আর এক জায়গায় বলেনঃ (আরবি)

অর্থাৎ “যদি তারা বিমুখ হয়ে যায় তবে জেনে রেখো যে, তাদের কতক পাপের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করতে চান।` (৫:৪৯) এর উপর ভিত্তি করে শব্দটি (আরবি) বা (আরবি) যবরযুক্ত হবে (আরবি) ক্রিয়ার বা কর্ম হয়ে। এটাও একটা উক্তি যে, (আরবি) এখানে এভাবেই পতিত হয়েছে যে, তাদের পরিণাম মন্দ হয়েছে, কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতো এবং ঠাট্টা-বিদ্রুপ করতো। এই হিসেবে এই শব্দটি যবরযুক্ত হবে (আরবি)-এর (আরবি) বা বিধেয় হয়ে। ইমাম ইবনে জারীর (রঃ) এই ব্যাখ্যাই করেছেন এবং হযরত ইবনে আব্বাস (রাঃ) ও হযরত কাতাদা (রঃ) হতে কথাটা বর্ণনাও করেছেন। যহহাকও (রঃ) একথাই বলেন এবং প্রকৃত ব্যাপারও তাই। কেননা, এরপরেই আছেঃ(আরবি) েঅর্থাৎ “তা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করতো।”





সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।