সূরা আন-নাহাল (আয়াত: 34)
হরকত ছাড়া:
فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون ﴿٣٤﴾
হরকত সহ:
فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَ حَاقَ بِهِمْ مَّا کَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ﴿۳۴﴾
উচ্চারণ: ফাআসা-বাহুম ছাইয়িআ-তু মা-‘আমিলূ ওয়া হা-কাবিহিমমা- কা-নূ বিহী ইয়াছতাহযিঊন।
আল বায়ান: সুতরাং তারা যা করেছে, তার খারাপ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ফেলেছে।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া: ৩৪. কাজেই তাদের উপর আপতিত হয়েছে তাদেরই মন্দ কাজের পরিণতি এবং তাদেরকে পরিবেষ্টন করেছে তা-ই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।
তাইসীরুল ক্বুরআন: কাজেই তাদের ‘আমালের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হল আর যে বিষয়কে তারা ঠাট্টা-বিদ্রূপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
আহসানুল বায়ান: (৩৪) সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল তাই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত। [1]
মুজিবুর রহমান: সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল ওটাই যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত।
ফযলুর রহমান: তাই তাদের ওপর নিজেদের অপকর্মের প্রতিফল আপতিত হল এবং তারা যা নিয়ে বিদ্রূপ করত তাও তাদেরকে বেষ্টন করল।
মুহিউদ্দিন খান: সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদেরই মাথায় আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, তাই উল্টে তাদের উপর পড়েছে।
জহুরুল হক: সুতরাং তারা যা করত তার মন্দটা তাদের পাকড়াও করবে, আর যা নিয়ে তারা মস্করা করত তাই ওদের ঘেরাও করবে।
Sahih International: So they were struck by the evil consequences of what they did and were enveloped by what they used to ridicule.
তাফসীরে ফাতহুল মাজীদ: কোনো তথ্য নেই।
তাফসীরে যাকারিয়া
অনুবাদ: ৩৪. কাজেই তাদের উপর আপতিত হয়েছে তাদেরই মন্দ কাজের পরিণতি এবং তাদেরকে পরিবেষ্টন করেছে তা-ই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।
তাফসীর:
-
তাফসীরে আহসানুল বায়ান
অনুবাদ: (৩৪) সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল তাই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত। [1]
তাফসীর:
[1] যখন রসূল তাদের বলতেন যে, ‘যদি তোমরা ঈমান আনয়ন না কর, তাহলে আল্লাহর আযাব এসে পড়বে।’ তখন তারা বিদ্রূপ করে বলত, ‘যাও! তোমার আল্লাহকে বল, আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিক।’ সুতরাং সেই আযাবই তাদেরকে ঘিরে ফেলল, যে আযাবের জন্য তারা ঠাট্টা-বিদ্রূপ করত এবং তাদের বাঁচার কোন পথই থাকল না।
তাফসীরে ফাতহুল মাজীদ
তাফসীর: ৩৩-৩৪ নং আয়াতের তাফসীর:
আল্লাহ তা‘আলা মুশরিকদেরকে ধমকের সুরে বলছেন: তারা কি শুধু ঐ ফেরেশতাদের অপেক্ষা করছে যারা তাদের রূহ কবয করার জন্য আগমন করবে অথবা তারা আল্লাহ তা‘আলার শাস্তি বা কিয়ামতের ভয়াবহ অবস্থার অপেক্ষা করছে। এদের অবস্থাও এদের পূর্ববর্তী মুশরিকদের মতই, শেষ পর্যন্ত যাদের ওপর আল্লাহ তা‘আলার শাস্তি এসে পড়ে। আল্লাহ তা‘আলা স্বীয় হুজ্জত পূর্ণ করত তাদের কাছে কিতাব এবং রাসূল প্রেরণ করেন। আর এভাবে তিনি তাদের ওযর শেষ করে দেন। এর পরেও যখন তারা অস্বীকৃতি ও হঠকারিতার ওপর রয়েই গেল তখন তিনি তাদের ওপর শাস্তি অবতীর্ণ করেন। রাসূলদের ভীতি প্রদর্শনকে তারা ঠাট্টা-বিদ্রƒপ করে উড়িয়ে দেয়। যার ফলে এর শাস্তি তাদেরকে পরিবেষ্টন করে। আল্লাহ তা‘আলা তাদের ওপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছিল। এ জন্যই কিয়ামতের দিন তাদেরকে বলা হবে: এটাই হচ্ছে ঐ আগুন যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. পাপের কারণে শাস্তি প্রাপ্ত হলে তা জুলুম মনে করা যাবে না।
তাফসীরে ইবনে কাসীর (তাহক্বীক ছাড়া)
তাফসীর: ৩৩-৩৪ নং আয়াতের তাফসীর
আল্লাহ তাআলা মুশরিকদের ধমকের সুরে বলছেনঃ “তারা তো শুধু ঐ ফেরেশতাদের অপেক্ষা করছে যারা তাদের রূহ কব্য করার জন্যে আগমন। করবে অথবা তারা কিয়ামতের অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে ওর ভয়াবহ অবস্থার। এদের মতই এদের পূর্ববর্তী মুশরিকদের অবস্থাও ছিল। শেষ পর্যন্ত তাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়ে। আল্লাহ তাআলা স্বীয় হুজ্জত পূর্ণ করতঃ তাদের কাছে কিতাব এবং রাসূল প্রেরণ করেন। এইভাবে তিনি তাদের ওযর শেষ করে দেন। এর পরেও যখন তারা অস্বীকৃতি ও হঠকারিতার উপর রয়েই গেল তখন তিনি তাদের উপর শাস্তি অবতীর্ণ করেন। রাসুলদের ভীতি প্রদর্শনকে তারা ঠাট্টা-বিদ্রুপ করে উড়িয়ে দেয়। সুতরাং এর শাস্তি তাদেরকে পরিবেষ্টন করে। আল্লাহ তাদের উপর যুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর যুলুম করেছিল। এজন্যেই কিয়ামতের দিন তাদেরকে বলা হবেঃ “এটাই হচ্ছে ঐ আগুন যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে।”
সতর্কবার্তা
কুরআনের কো্নো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।